শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
অসহায়দের পাশে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম: নড়াইল-১ আসনে শাড়ি, অর্থ ও হুইলচেয়ার বিতরণ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিয়া উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খান সুমন রানা। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, চৌধুরী জুয়েল রানা সাধারণ সম্পাদক নড়াইলে TYSN-এর উদ্যোগে ৯০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ৩০০ পিস ট্যাপেন্টাসহ র‍্যাব এর হাতে আটক ২জন গোপালগঞ্জ-২ আসনে রিকশা মার্কার ব্যাপক গণসংযোগ, জয়ের ব্যাপারে আশাবাদী মুফতি শোয়াইব ইব্রাহীম মুফতি শোয়েবের নেতৃত্বে ৬–১০ ফেব্রুয়ারি ধারাবাহিক সমাবেশ ও মিছিল চোরখালি উত্তর ১নং ওয়ার্ডের চারবারের নির্বাচিত মেম্বার খান ওবায়দুর রহমান ওহিদের ইন্তেকাল 🎉তাসনুভা তাসনিম জ্যোতির আজ শুভ জন্মদিন🎉

গোপালগঞ্জ-২ আসনে রিকশা মার্কার ব্যাপক গণসংযোগ, জয়ের ব্যাপারে আশাবাদী মুফতি শোয়াইব ইব্রাহীম

স্টাফ রিপোর্টার, দৈনিক আমার সোনার বাংলা
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ Time View

গোপালগঞ্জ-২ আসনে রিকশা মার্কার ব্যাপক গণসংযোগ, জয়ের ব্যাপারে আশাবাদী মুফতি শোয়াইব ইব্রাহীম
গোপালগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানী) আসনে রিকশা প্রতীকের প্রার্থী মুফতি শোয়াইব ইব্রাহীম ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গ্রাম, হাট-বাজার, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন তিনি।
গণসংযোগকালে তিনি ভোটারদের কাছে নিজের নির্বাচনী বার্তা তুলে ধরেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া ও ব্যাপক সমর্থন পেয়ে বিজয়ের ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মুফতি শোয়াইব ইব্রাহীম বলেন,
“আমি ক্ষমতার রাজনীতি নয়, আমানতদারির রাজনীতি করতে চাই। এই এলাকার মানুষ দীর্ঘদিন অবহেলা ও বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন আমার প্রধান অগ্রাধিকার থাকবে।”
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি মূল্যবোধভিত্তিক একটি শান্তিময় সমাজ গড়াই তার রাজনীতির মূল লক্ষ্য।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, একজন আলেম ও সমাজসেবক হিসেবে মুফতি শোয়াইব ইব্রাহীমের সততা, সহজ জীবনযাপন ও সরাসরি জনগণের পাশে থাকার মনোভাব তাদের আস্থা অর্জন করেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
গণসংযোগের শেষ পর্যায়ে মুফতি শোয়াইব ইব্রাহীম বলেন,
“এই নির্বাচন শুধু আমার একার নয়, এটা গোপালগঞ্জের মানুষের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আপনারা রিকশায় ভোট দিয়ে সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবেন—ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102