নড়াইলে TYSN-এর উদ্যোগে ৯০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন
নড়াইল প্রতিনিধি: পবিত্র Ramadan মাস উপলক্ষে নড়াইলে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে Tona Young Society Narail (TYSN)। সংগঠনটির উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৯০টি দরিদ্র পরিবারের মাঝে ৯০টি ইফতার প্যাকেট বিতরণ করা হয়েছে।
প্রতিটি প্যাকেটে ছিল ১ লিটার তেল, ৫০০ গ্রাম ছোলা, ৫০০ গ্রাম খেজুর, ৫০০ গ্রাম চিড়া, ৫০০ গ্রাম চিনি ও ৫০০ গ্রাম মুড়ি।
সংগঠনের সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সকলের দোয়া ও সহযোগিতা পেলে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশা-আল্লাহ।
এ সময় স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।