আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিয়া উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খান সুমন রানা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির পর মুসলিম উম্মাহর জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে তোলে। ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়ার মধ্যেই রয়েছে ইসলামের প্রকৃত শিক্ষা।
তিনি বলেন, রমজান মাস আমাদের ধৈর্য, ত্যাগ, সংযম ও মানবতার শিক্ষা দেয়। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার পরিবেশ গড়ে তুলতে হবে। ঈদের এই পবিত্র আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
খান সুমন রানা আরও বলেন, কালিয়া উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি সবসময় এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দময় মুহূর্ত আমাদের সকলের মাঝে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
শেষে তিনি কালিয়া উপজেলাবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।