
গাজী মনজুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, দৈনিক আমার সোনার বাংলা।
নড়াইল-১ আসনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ব্যাপক ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণের উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় এই কর্মসূচির আওতায় ৭০০ পিস শাড়ি, ১০০ পিস থ্রি-পিস, ৫০ পিস হাজী রুমাল এবং নগদ ১০ লক্ষ টাকা বিতরণ করা হবে।
এছাড়াও তার ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৫,০০০ মানুষের মধ্যে জনপ্রতি ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি অসহায় ও বয়স্কদের মাঝে হুইলচেয়ার বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, এই মানবিক উদ্যোগ এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। আমি সবসময় নড়াইল-১ এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব।”