কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
স্টাফ রির্পোটার , বিপ্লব হোসেন কাজিপুর |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো: রেজাউল করিম। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে নিহত শহীদদের স্মরণ করেন এবং মহান স্বাধীনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: রফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিএনসিসি,রোভার স্কাউট কলেজের সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। সকলের উপস্থিতি অনুষ্ঠাকে সাফল্য মণ্ডিত করে। পুরো আয়োজনটির
বক্তারা তাদের বক্তব্যে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।