সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Title :
গোপালগঞ্জ-২ আসনে রিকশা মার্কার ব্যাপক গণসংযোগ, জয়ের ব্যাপারে আশাবাদী মুফতি শোয়াইব ইব্রাহীম মুফতি শোয়েবের নেতৃত্বে ৬–১০ ফেব্রুয়ারি ধারাবাহিক সমাবেশ ও মিছিল চোরখালি উত্তর ১নং ওয়ার্ডের চারবারের নির্বাচিত মেম্বার খান ওবায়দুর রহমান ওহিদের ইন্তেকাল 🎉তাসনুভা তাসনিম জ্যোতির আজ শুভ জন্মদিন🎉 গোপালগঞ্জে রিকশা মার্কার কাণ্ডারী মুফতি শুয়াইব ইবরাহীম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের ১৪তম অধিবেশন শুরু ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে নড়াইলের বড়দিয়ায় সিপিবির বিক্ষোভ মিছিল নড়াইল–২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা প্রেসক্লাব আলফাডাঙ্গা ৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা মহান বিজয় দিবসে খুলনা বিভাগীয় প্রেস ক্লাব দৌলতপুর উপজেলা শাখার, উদ্যোগে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

গোপালগঞ্জ-২ আসনে রিকশা মার্কার ব্যাপক গণসংযোগ, জয়ের ব্যাপারে আশাবাদী মুফতি শোয়াইব ইব্রাহীম

স্টাফ রিপোর্টার, দৈনিক আমার সোনার বাংলা
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ Time View

গোপালগঞ্জ-২ আসনে রিকশা মার্কার ব্যাপক গণসংযোগ, জয়ের ব্যাপারে আশাবাদী মুফতি শোয়াইব ইব্রাহীম
গোপালগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানী) আসনে রিকশা প্রতীকের প্রার্থী মুফতি শোয়াইব ইব্রাহীম ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গ্রাম, হাট-বাজার, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন তিনি।
গণসংযোগকালে তিনি ভোটারদের কাছে নিজের নির্বাচনী বার্তা তুলে ধরেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া ও ব্যাপক সমর্থন পেয়ে বিজয়ের ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মুফতি শোয়াইব ইব্রাহীম বলেন,
“আমি ক্ষমতার রাজনীতি নয়, আমানতদারির রাজনীতি করতে চাই। এই এলাকার মানুষ দীর্ঘদিন অবহেলা ও বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন আমার প্রধান অগ্রাধিকার থাকবে।”
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি মূল্যবোধভিত্তিক একটি শান্তিময় সমাজ গড়াই তার রাজনীতির মূল লক্ষ্য।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, একজন আলেম ও সমাজসেবক হিসেবে মুফতি শোয়াইব ইব্রাহীমের সততা, সহজ জীবনযাপন ও সরাসরি জনগণের পাশে থাকার মনোভাব তাদের আস্থা অর্জন করেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
গণসংযোগের শেষ পর্যায়ে মুফতি শোয়াইব ইব্রাহীম বলেন,
“এই নির্বাচন শুধু আমার একার নয়, এটা গোপালগঞ্জের মানুষের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আপনারা রিকশায় ভোট দিয়ে সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবেন—ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102