বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Title :
নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, চৌধুরী জুয়েল রানা সাধারণ সম্পাদক নড়াইলে TYSN-এর উদ্যোগে ৯০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ৩০০ পিস ট্যাপেন্টাসহ র‍্যাব এর হাতে আটক ২জন গোপালগঞ্জ-২ আসনে রিকশা মার্কার ব্যাপক গণসংযোগ, জয়ের ব্যাপারে আশাবাদী মুফতি শোয়াইব ইব্রাহীম মুফতি শোয়েবের নেতৃত্বে ৬–১০ ফেব্রুয়ারি ধারাবাহিক সমাবেশ ও মিছিল চোরখালি উত্তর ১নং ওয়ার্ডের চারবারের নির্বাচিত মেম্বার খান ওবায়দুর রহমান ওহিদের ইন্তেকাল 🎉তাসনুভা তাসনিম জ্যোতির আজ শুভ জন্মদিন🎉 গোপালগঞ্জে রিকশা মার্কার কাণ্ডারী মুফতি শুয়াইব ইবরাহীম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের ১৪তম অধিবেশন শুরু ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে নড়াইলের বড়দিয়ায় সিপিবির বিক্ষোভ মিছিল

নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, চৌধুরী জুয়েল রানা সাধারণ সম্পাদক

গাজী মনজুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, দৈনিক আমার সোনার বাংলা
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১ Time View

নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ
জিহাদুল ইসলাম সভাপতি, চৌধুরী জুয়েল রানা সাধারণ সম্পাদকগাজী মনজুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
নড়াইল জেলার নড়াগাতী অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি (এনআরইউ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্য নিয়ে এই সংগঠনটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে জিহাদুল ইসলাম সভাপতি এবং চৌধুরী জুয়েল রানা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নড়াগাতী অঞ্চলের সাংবাদিকদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি।
নবনির্বাচিত সভাপতি জিহাদুল ইসলাম বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক চৌধুরী জুয়েল রানা বলেন, “নড়াগাতী অঞ্চলের সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করবো।”
সংগঠনের নেতৃবৃন্দ সকল সাংবাদিক ও সুধীজনের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102