শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Title :
যথাযত মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন। অসহায়দের পাশে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম: নড়াইল-১ আসনে শাড়ি, অর্থ ও হুইলচেয়ার বিতরণ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিয়া উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খান সুমন রানা। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, চৌধুরী জুয়েল রানা সাধারণ সম্পাদক নড়াইলে TYSN-এর উদ্যোগে ৯০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ৩০০ পিস ট্যাপেন্টাসহ র‍্যাব এর হাতে আটক ২জন গোপালগঞ্জ-২ আসনে রিকশা মার্কার ব্যাপক গণসংযোগ, জয়ের ব্যাপারে আশাবাদী মুফতি শোয়াইব ইব্রাহীম মুফতি শোয়েবের নেতৃত্বে ৬–১০ ফেব্রুয়ারি ধারাবাহিক সমাবেশ ও মিছিল

যথাযত মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মেহেদী হাসান শুভ্র, স্টাফ রিপোর্টার:
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

যথাযত মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


‎ মেহেদী হাসান শুভ্র :

সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসন কর্তৃক ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ০৬•০১মিনিটে উপজেলা শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা নিবেদনে স্তবকধনী, পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


‎ ২৬ শে মার্চ বৃহস্পতিবার জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের স্মরণে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে সকাল ০৬•০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ বার স্তবকধনি,পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সকাল ০৯ টার সময় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন ইউনিট,রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্কুল,কলেজ, মাদ্রাসা, সাংবাদিক সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোঃ নাজমুল হাসান ও বেলকুচি পৌর বিএনপি’ সাবেক সদস্য মোঃ মনোয়ার চৌধুরী বাবুর ধারাবর্ণনায় পবিত্র কোরআন তেলাওয়াত,গীতা পাঠ, বেলুন ফেস্টুন উড়িয়ে, পায়রা উড়ানোর মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ০১ মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন করেন। বেলকুচি থানার এস আই আইনুল হকের প্যারেড পরিচালনায় শুরু হয় কুচকাওয়াজ অনুষ্ঠান। পরে একে একে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন কলাকৌশলীর মাধ্যমে ডিসপ্লে প্রদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানা অফিসার্স ইনচার্জ মোঃ ইমাম জাফর, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী আসাদ মাষ্টার ও মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান সদস্যবৃন্দ,উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাসহ যে মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102